Sunday, July 5, 2015

জান্নাতী বাতায়ন

জান্নাতী বাতায়ন
সত্য ও সুন্দরের বার্তা নিয়ে দুনিয়ায় ইসলামের আত্মপ্রকাশ। এক সময় ইসলাম ছিলো না, ইসলামের এই আদর্শিক রূপরেখা ছিলো নামানুষ অমানিশায় নিমজ্জিত ছিলো। পশুর মতো বা তার চেয়েও নিকৃষ্ট ছিলো তাদের দৈনন্দিন জীবন।তাদের মন-মজ্জায় গেঁথে গিয়েছিলো হস্তপ্রসূত মা'বুদের শ্রেষ্ঠত্ব। তাদের চাল-চলনে ভেসে উঠেছিলো মরুচারী পশুত্ব।
আল্লাহ পাক বড়ই রহমান ও মেহেরবান। তিনি সেই পথভোল জাতিকে পথ দেখাতে চাইলেন। তাদের জন্য খুলে দিতে চাইলেন জান্নাতী বাতায়ন। আর তাই বড় রহম ও করম করে দুনিয়ায় পাঠালেন জগতের শ্রেষ্ঠ সম্পদ, সরদারে কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, সাথে পাঠালেন স্বীয় কালাম সম্বলিত মহাপবিত্র মুক্তিসনদ; কুরআনুল কারিম।

2 comments: